আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ  ৩ ছিনতাইকারী গ্রেফতার

( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় চাপাতি ও নগদ টাকাসহ  ৩ ছিনতাইকারী গ্রেফতার ধারালো চাপাতি ও নগদ ১৪ হাজার টাকাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখার অভিযানে এসব ছিনতাকারী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলো- শাজাহানপুর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার আজিজ শেখ এর ছেলে আরিফ শেখ (৩২), শহরের চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) এবং শাহজাহান পুর থানার গণ্ডগ্রাম সাকিনস্থ খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদ। পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর শহরের চকফরিদ কলোনিস্হ ফাতেমা কর্টেজ নামক বাসার সামনে হতে যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলার মোছাঃ আম্বিয়া খাতুনের ম্যানেজার তারেক কে ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগদ ৯ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই করে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে  বগুড়া সদর থানার মামলা নং ৫৬, তাং-২২/১২/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৪ দঃ বিঃ রজু হয়। এ বিষয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের কলোনি বটতলা এলাকা হতে ছিনতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২) কে গ্রেফতার করে। এসময় পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা অনুমান ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ওই ছিনতাইয়ে জড়িত তারিকুল ইসলাম তারেক (৩১) ও জাহিদকে সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের নিকট হতে ছিনতাইকৃত নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারি সহ একাধিক মামলা আদালতে চলমান। প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।