আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সরকারি জমি দখল ও মাটি কাটার দায়ে ১ জন আটক – প্রাণ আরএফএল গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :  মৌলভীবাজার সদর উপজেলার ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে সরকারি খাস জমি দখল ও মাটি কাটার অভিযোগে মোঃ আবুল কাসেম (৩০), পিতা: আকলু মিয়া, গ্রাম: দুঘর, ডাক: বৈদ্যজ্ঞাতি, নাজিরাবাদ, মৌলভীবাজার সদর, মৌলভীবাজারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে আসামি মোঃ আবুল কাসেম দোষ স্বীকার করলে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১১ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সরকারি জমি দখল এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, হাইল হাওরে প্রাণ আরএফএল গ্রুপের দখল ও মাটি কাটার কারণে হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তারা দ্রুত প্রাণ আরএফএল-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাইল হাওর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, হাওর রক্ষায় প্রশাসনের এই ধরনের পদক্ষেপ আরও জোরদার করা উচিত এবং বৃহৎ প্রতিষ্ঠানের অবৈধ দখল ঠেকাতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ কৃষকসহ সচেতন মহল প্রাণ আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানের হাত থেকে হাইল হাওর রক্ষা করার জন্য মানববন্ধন, জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদানসহ আন্দোলন করে আসছেন, যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।

এ বিষয়ে হাইল হাওর রক্ষায় কৃষকদের পক্ষে মোঃ খাইরুল ইসলাম মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তিনি জানান, “আমরা আশা করছি জেলা প্রশাসন দ্রুত হাইল হাওর রক্ষা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।