আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার জেলা “বধির কল্যাণ সংস্থা”এর কার্যনির্বাহী কমিটি গঠন।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা বধির কল্যাণ সংস্থা‘র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ এপ্রিল বিকালে কামলাপুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলার প্রায় ২শতাধিক “বধির” নারী-পুরুষের উপস্থিতিতে সাংবাদিক জোসেফ আলী চৌধুরী-কে সভাপতি ও নাজমুল হক-কে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মত্তিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয় । কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফুরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক শোয়েব আলী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজীম উদ্দীন। নির্বাহী সদস্য-আকলিমা আক্তার চৌধুরী, মো: নাজমুল আহমদ, অসীম মেদক, নোমান আহমদ ও দুভাষী সদস্য মো: সাইফ উদ্দিন। বধির লোকজন ইশারায় তাদের মনের অভিমত তুলে ধরে জানান-মৌলভীবাজার জেলায় প্রায় ২ হাজার এর অধিক “বধির” লোকজন বসবাস করেন। দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। তাদের সকল ক্ষেত্রে পূর্ণ অংশ গ্রহণ, সম-অধিকার রাষ্ট্র নিশ্চিত করতে হবে।এর মধ্যে অন্যতম হলো- শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, সহায়ক উপকরণ, পুনর্বাসন, কর্মসংস্থান, মুক্ত চলাচল ও যাতায়াতের সুযোগ-সুবিধা,সামাজিক নিরাপত্তা, জেলায় বধির লোকজনদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। তাছাড়া, সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী ভাবে বধির ব্যক্তিদের উন্নয়ন ও সহযোগীতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কার্যকরী ভূমিকা রাখার জন্য আহবান জানান।