আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় একসঙ্গে জন্ম নিল চার নবজাতক

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া চার ছেলেসন্তান সুস্থ আছে। (২৭ এপ্রিল রোববার) তাদের নাম রাখা হয়েছে মোহাম্মদ, আহম্মেদ, ওমর ও রহমান। সৌদিপ্রবাসী বাবা শরিফুল ইসলামের অবর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মা জান্নাতি আক্তার সদ্যভূমিষ্ঠ চার সন্তানের এই নাম রাখেন। প্রথম সন্তান জন্মের আট বছর পর গত শুক্রবার রাতে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম দেন জান্নাতি আকতার। তিনি জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদিপ্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। এ দম্পতির আট বছরের একটি ছেলে আছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া চার নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালের প্রশাসনিক প্রধান টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মতিউর রহমান। তিনি বলেন, আট বছর পর জান্নাতি দ্বিতীয়বারের মতো গর্ভধারণ করেন। গত শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। প্রসূতি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ারা খাতুন তাঁর অস্ত্রোপচার করেন। বর্তমানে মা ও চার সন্তান হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছে। মা জান্নাতি আক্তার  বলেন, তাঁর স্বামী কয়েক বছর ধরে সৌদিপ্রবাসী। গত বছর তিনি সৌদিতে ওমরাহ করতে যাওয়ার পর স্বামীর সঙ্গে থেকে দেশে ফেরার পর অন্তঃসত্ত্বা হন। শুক্রবার বিকেলে প্রসববেদনা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রাতে অস্ত্রোপচারের পর চারটি ছেলেসন্তানের জন্ম হয়। আজ তাদের নাম রাখেন মোহাম্মদ বিন শরিফুল, আহম্মেদ বিন শরিফুল, ওমর বিন শরিফুল ও রহমান বিন শরিফুল। একসঙ্গে চার ছেলেসন্তান জন্ম নেওয়ার খবরে উচ্ছ্বসিত সৌদিপ্রবাসী বাবা। ভিডিও কলে তিনি ছেলেদের মুখ দেখে আনন্দে আত্মহারা।