আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি : “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২৯ এপ্রিল) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতী পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করেন।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা) রাজারবাগ পুলিশ লাইন্সে সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেড থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে সরাসরি সম্প্রচার উপভোগ করেন।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ জাফর হোসেন (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ কামরুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।