আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

ইমামকে থাপ্পড় মারার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পূর্ব সাইটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি আক্তার হোসেনকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে থাপ্পড় মারার ঘটনায় এবং মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন মসজিদে ইমাম-উলামায়ে কেরাম।

বৃহস্পতিবার (১মে) উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের ষাড়েরগজ এলাকার চৌমুহনীতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই ঘটনায় অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

সেই সাথে মাওলানা রইস উদ্দিনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।