আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

ভারতের ওয়াকফ (সংশোধনী) আইন প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মুসলমানদের মালিকানাধীন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখলের ষড়যন্ত্রমূলক ভারতীয় বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ বাতিলের দাবিতে মৌলভীবাজার সচেতন নাগরিক সমাজের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনীস্থ টাউন দেওয়ানী জামে মসজিদ সম্মুখে ভারতের বিজেপি সরকারের ওয়াকফ (সংশোধনী) আইন-২০২৫ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার সচেতন নাগরিক সমাজের সভাপতি ও সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজার সিনিয়র এডভোকেট মুস্তাক আহমেদ মম।

লেখক ও কবি সুফি চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ সেলিম তালুকদার।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে মৌলভীবাজার সদর ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, উত্তর কলিমাবাদ জামে মসজিদের খতিব মাওলানা মকবুল হুসেন খান, জামেয়া দ্বীনিয়া মাদ্রাসা মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী, লেখক ও গবেষক এডভোকেট ড. মুহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল আলা মওদুদ, ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন শাহীন, রাজনীতিবিদ ও সমাজ সেবক মতিন বখস প্রমুখ।

এসময় সৈয়দ আব্দুল হাসিম ও টিটু শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সভা শেষে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হক।