আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

সিলেট-৪ আসনে এডভোকেট মুহাম্মদ আলীকে জমিয়তের প্রার্থী ঘোষণা 

★

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী যাচাই-বাছাই চলছে। এরই ধারাবাহিকতায় সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ আলীকে সিলেট-৪ তথা জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ আসনে জমিয়তের খেজুর গাছ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (পহেলা মে) দুপুর ১২টা থেকে দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসা মিলনায়তনে, মুফতি আব্দুল মুসাব্বির এর সভাপতিত্বে দীর্ঘ তিন ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে নেতৃস্থানীয় জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ আলীকে খেজুর গাছ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়। 

প্রার্থী বাছাইয়ের দীর্ঘ এই রুদ্ধদ্বার বৈঠকে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার শায়খুল হাদীস হুসাইন আহমদ গণিকান্দি, মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ফুড়িগ্রামী, শিক্ষাসচিব ও কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ফয়জুল করিম, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শায়খ হেলাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছসহ তৃণমূল জমিয়তের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।