আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে


—-কেন্দ্রীয়  বিএনপি নেতা  হাজী মুজিব
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মে দিবসের র‌্যালি পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। গত বৃহস্পতিবার দুপুরে প্রথমে শমশেরনগর বাজারে বের হয় শোভাযাত্রা। পরে মে দিবসের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন,  শ্রমিকরা পরিশ্রম করে তাদের সংসার চালায়। তাদের মধ্যে কোন গরলতা নেই। শ্রমিকদের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতির চাকা ঘুরে। কিন্তু দু:খের বিষয় এই হারকাটা পরিশ্রম করা মানুষগুলোর সাথে কিছু পুঁজিবাদীরা প্রতারণা করে। শ্রমিকদের তাদের কাছে বঞ্চনার শিকার হতে হয়। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমরা যেন শ্রমিকদের পাশে থাকি। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সর্বাধিক গুরুত্ব দিবে বিএনপি। এ সময় অন্যান্যেরন মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি ছমরু মিয়া, শ্রমিক নেতা মিছির মিয়া, মনির মিয়া, ফয়ছল মিয়া প্রমুখ।