আজ-  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন «» বগুড়া আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী «» শ্রীমঙ্গলে নাবালিকা কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ «» মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক «» ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা «» বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ «» বিবাহ রেজিস্ট্রারদের অধিকার সংরক্ষণের দাবিতে «» দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক।।

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সিলেট রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা পুরুষ দল। ফাইনালে তারা সিলেট জেলা পুরুষ দলকে ৪১-৩০ পয়েন্টে পরাজিত করে। অপরদিকে, নারী বিভাগের ফাইনালে হবিগঞ্জ জেলা নারী দলের কাছে ২৭-১০ পয়েন্টে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছে মৌলভীবাজার জেলা নারী দল।

রবিবার (২৭ সেপ্টেম্বর)  সকাল ১০টা থেকে মেন্দিবাগস্থ সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর গ্রাউন্ডে সিলেট রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে একই ভেন্যুতে পুরুষ ও নারী বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে সিলেট আরআরএফ-এর অতিরিক্ত ডিআইজি মোঃ হাসান নাহিদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

এ সময়  উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মাদ শরীফুল ইসলাম, পিপিএমসহ সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।