আজ-  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন «» বগুড়া আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী «» শ্রীমঙ্গলে নাবালিকা কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ «» মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক «» ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা «» বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ «» বিবাহ রেজিস্ট্রারদের অধিকার সংরক্ষণের দাবিতে «» দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষেকমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার প্রখ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্যুরিজম কমলগঞ্জ’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। এছাড়া অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের ওসি প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, ট্যুরিজম কমলগঞ্জ’র এর আহবায়ক শাব্বির এলাহীসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রিসোর্টের প্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য পরিবেশন করা হয়। পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য কমলগঞ্জ একটি অন্যতম পর্যটন কেন্দ্র। অঞ্চলটির পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে স্থানীয় সংস্কৃতি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।