আজ-  ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা «» মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫, «» বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন «» বগুড়া আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী «» শ্রীমঙ্গলে নাবালিকা কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ «» মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক «» ‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা «» বগুড়া আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ «» বিবাহ রেজিস্ট্রারদের অধিকার সংরক্ষণের দাবিতে «» দায়িত্বে অবহেলার অভিযোগ: মৌলভীবাজারের সিভিল সার্জনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ

অবশেষে নিয়োগ পাচ্ছেন মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া ৬৭ জন

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ থেকে বাদ পড়া ৬৭ জন প্রার্থী অবশেষে নিয়োগ পাচ্ছেন। ইতোমধ্যে দ্বিতীয় ধাপে এসব প্রার্থীর নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগপত্র ডাকযোগে সংশ্লিষ্ট প্রার্থীদের ঠিকানায় পাঠানো হবে।

জানা গেছে, এর আগে মৌলভীবাজার জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৮৫ জন প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হন। বিভিন্ন কাগজপত্রের জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে অনাগ্রহের কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে যায়।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে দ্বিতীয় ধাপে ৬৭ জন প্রার্থীর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দীর্ঘদিনের অপেক্ষার পর এসব প্রার্থীর নিয়োগ পাওয়ার পথ সুগম হয়েছে।

তবে কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং কয়েকজন প্রার্থীর চাকরিতে যোগদানে আগ্রহ না থাকায় বাকি প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবারের নিয়োগ প্রক্রিয়ায় মৌলভীবাজার জেলায় মোট ৩৫৭ জন প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান।