আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে একাধিক মুসলিম তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে গোপনে ভিডিও ধারণ করে রাখার অভিযোগে অনয় দেবনাথ (২৩) নামে এক যুবককে আটক করে মৌলভীবাজার মডেল থানায় সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বিভিন্ন ছবি ভিডিওসহ একাধিক আলামত পাওয়া তাদের মধ্যে অন্যতম- মুনতাহা,রুমা,নাইমাসহ একাধিক মুসলিম নারী রয়েছেন। গত ১১ অক্টোবর-২০২৬ইং,প্রটেক্ট আওয়ার সিস্টার্স ও সিকিউর সিলেটি মুসলিম উইমেন সেচ্ছাসেবী একটি সংগঠন এর সদস্যবৃন্দরা তাকে স্থানীয় জনতার হাত থেকে উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশের হাতে তুলে দেন।পরে তাঁর বাবার উপস্থিতিতে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত হন তিনি। সূত্রে জানা যায়, ওই যুবক মুসলিম তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তাঁদের গোপনে ভিডিও ধারণ করে রাখতেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন। পওে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে থানায় দেওয়া মুচলেকায় অনয় দেবনাথ ভবিষ্যতে কোনো মুসলিম তরুণীর সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়া একাধিক মেয়ের সঙ্গে আর যোগাযোগ না রাখার কথাও মুচলেকায় উল্লেখ করেন। তাঁর বাবা থানায় উপস্থিত হয়ে মুচলেকা প্রদান করেন। এরপর মুচলেকার ভিত্তিতে তাঁকে মৌলভীবাজার মডেল থানা থেকে মুক্তি দেওয়া হয়। অনয় দেবনাথের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় (তোতা মিয়ার ভাড়াটিয়া) বসবাস করছেন।