আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

সাভারে গাজরের বাম্পার ফলন, খুশি কৃষকেরা

আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃসাভার উপজেলার ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দিগন্তজোড়া ফসলের মাঠে শুধু গাজরের সমাহার। প্রায় ২০ গ্রামের সবুজ শ্যামল গ্রামের মাঠ যেন হলুদ-কমলা রঙের গাজর দিয়ে সাজানো হয়েছে। আর এই প্রকৃতির মাঝেই হারিয়ে যাচ্ছে সেখানকার কৃষক। সেখানে যতদূর দৃষ্টি যায় শুধু গাজরের ক্ষেত। গাজর চাষের জন্য বিখ্যাত অঞ্চল হিসেবে স্বীকৃতি মিলেছে এই সাভার উপজেলার। জেলার চাহিদা মিটিয়ে এখানকার গাজর যাচ্ছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজারে। বিদেশেও রপ্তানি করা হচ্ছে এখানকার  গাজর। এই উপজেলায় গাজর চাষের ঐতিহ্য দেশজুড়েই বিদ্যমান। প্রায় বিশটি গ্রামে দিগন্তজোড়া ফসলের মাঠজুড়ে হাজারো কৃষক গাজর আবাদ করে আসছে বছরের পর বছর ধরে। এ বছর এই উপজেলায় গাজরের বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা  খুশি। এখানকার সুস্বাদু গাজর বাজারে ২৫ থেকে ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাভার উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবার উপজেলায় কয়েক’শ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। উপযুক্ত আবহাওয়া আর বেলে-দোআঁশ মাটির কারণে এই এলাকায়  গাজর আবাদ বেশি  হয়ে থাকে।
কৃষকরা জানিয়েছে, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় গাজরের বাম্পার ফলন হয়েছে। গাজর বিক্রি করে ভালো দামও পাচ্ছেন। গাজর চাষীদের সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ।