আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

শালিসী ব্যক্তিত আলাউদ্দিন আহমদ’র ৫ম মৃত্যুবার্ষিকী পালন


দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন আহমদ (আলাই মিয়া) এর ৫ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আছর হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া রহঃ মডেল মাদরাসায় মিলাদ ও দোয়া মাহফিল এবং বাদ এশা দরগাহে হযরত শাহ জালাল রহঃ জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দরগাহ মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক আজকের দর্পন এর সিলেট ব্যুরো প্রধান মুহাম্মাদ আমজাদ হোসাইন, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক ও দি নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, শাহ জালাল দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য তানিমুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সৈয়দ তাহের আহমদ, রাজনীতিবিদ আনিছুর রহমান প্রমুখ। মিলাদ পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাদির ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব। উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা এর সাধারণ সম্পাদক, জুয়েল আহমদ এর পিতা। তিনি ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারী ফরিদপুরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।