আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

প্রস্তাবিত চূড়ান্ত দশজনের তালিকা প্রকাশের দাবি টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি 

আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটির প্রস্তাবিত চূড়ান্ত দশজনের তালিকা প্রকাশের দাবি টিআইবির ২৪ ফেব্রæয়ারি ২০২২: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে  প্রণীত আইনের  বলে গঠিত অনুসন্ধান কমিটিকর্তৃক রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত চূড়ান্ত দশজনের তালিকা জনগণের জ্ঞাতার্থে প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে আইনের ৪(১) অনুচ্ছেদ মেনেই এই নাম প্রকাশের দাবি জানায় সংস্থাটি। 

আজ এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে গঠিত অনুসন্ধান কমিটি দফায় দফায় সভা ও বিভিন্নজনের মতামতের ভিত্তিতে যে দশজনের নামের তালিকা চূড়ান্ত করেছে তা প্রকাশের দাবি জানাই। যে আইনী ক্ষমতাবলে অনুসন্ধান কমিটির নিয়োগ- সে আইনে চূড়ান্ত তালিকা প্রকাশে কোন বাধা নেই। বরঞ্চ আইনের ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে এই তালিকা প্রকাশের দায়িত্ব ও এখতিয়ার কমিটিকে দেয়া হয়েছে। আমরা আহŸান জানাই ও আশা করি, অনুসন্ধান কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবেই রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত চূড়ান্ত দশজনের নামের তালিকা প্রকাশের আইনী ক্ষমতা ও সুযোগ গ্রহণ করবেন। এতে দায়িত্ব পালনে তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।” 

অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করিয়া দায়িত্ব পালন করিবে- মর্মে নির্বাচন কমিশনার নিয়োগ আইনের ৪ ধারার ১ উপধারা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, “অনুসন্ধান কমিটিকর্তৃক চূড়ান্ত করা দশজনের তালিকা প্রকাশ, আইনে নির্ধারিত স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই বিবেচনায়, অনুসন্ধান কমিটি আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করেছে, জনমনে এরূপ ধারণা প্রদানের স্বার্থেই এই তালিকা প্রকাশ করবে- এমনটাই প্রত্যাশা করি। বিশেষ করে, ইতোপূর্বে ব্যক্তিপর্যায়ে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুসন্ধান কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশের যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার ধারাবাহিকতায় নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে, এই তালিকা প্রকাশে জোর দাবি জানাই।” 

টিআইবি মনে করে, নির্বাচন কমিশন গঠনে প্রত্যাশিত স্বচ্ছতা দেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কোনভাবেই যথেষ্ট নয়। তা নির্ভর করবে, নতুন কমিশনের কর্মক্ষেত্রে বাস্তব নিরপেক্ষতা, সৎসাহস ও দৃঢ়তা এবং নির্বাচনকালীন সরকারের আচরণের পাশাপাশি প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকার ওপর। এতদ্বত্তেও, অনুসন্ধান কমিটি প্রণীত তালিকাটি প্রকাশ করা হলে কমিটি তার দায়িত্ব পালনে আইনসম্মতভাবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করতে পেরেছে এটুকু বিবেচনায়, তা জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।