সালেহ আহমদ (স’লিপক):
জাতির পিতা বঙ্গবন্ধুই ক্রীড়াঙ্গনে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হওয়ার পথ সুগম করে গেছেন বলে মন্তব্য করেছেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফটবল টুর্নামেন্ট ২০২৪ ঐতিহ্যবাহী সিলাম বাদশাহী টিলা মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম টুর্নামেন্ট উদ্বোধন করেন।

উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড আওয়াী লীগের সভাপতি ও বিদ্যালয় মানেজিং কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান বাবুল, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল, ডংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী দাস, হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সৈয়দ কুতুব জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা দাস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন।

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন।
সহকারি শিক্ষক মোঃ শাহজাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা রোগী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী এম. আহমদ আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২০২৪ চ্যাম্পিয়ন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ চ্যাম্পিয়ন হযরত শাহ তৈয়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিজয়ট্রফি তুলে দেন।






