আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

বহিরাগতদের ক্যাম্পাসে  আড্ডা দিতে নিষেধ করায় কলেজ ছাত্রকে মারপিট           

                          (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর কলেজ ক্যাম্পাসে আড্ডা দিতে নিষেধ করায় বহিরাগতদের হাতে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মারুফ হোসেন প্রহৃত হয়েছেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের মুর্তুজাপুর কলেজে ক্লাস চলাকালে বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে বহিরাগত ছেলেরা আড্ডা দিয়ে আসছিলো। দু’দিন আগে এ বিষয়ে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মারুফ হোসেন তাদেরকে ক্লাশ চলাকালে ক্যাম্পাসে আড্ডা দিতে নিষেধ করে। এর ই  জের ধরে গত রোববার (১৫ সেপ্টেম্বর) মারুফ হোসেন কলেজ ক্যাম্পাসে আসার সময় কলেজের কাছেই পূর্ব পরিকল্পিতভাবে বহিরাগত যুবকরা তার পথ রোধ করে এলোপাথারিভাবে মারপিট করতে থাকে। তার চিৎকারে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও বহিরাগত একজনকে আটক করে অধ্যক্ষের অফিস কক্ষে নিয়ে যায়। কলেজের অধ্যক্ষ শামসুন নাহার জানান, কলেজ চলাকালে বহিরাগতদের ক্যাম্পাসে আড্ডা দেওয়া নিষেধ রয়েছে। কলেজের সাবেক কয়েকজন ছাত্র এই নিষেধাজ্ঞা অমান্য করে কলেজ চলাকালে ক্যাম্পাসে বসে আড্ডা দিয়ে আসছিলো। এতে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মারুফ হোসেন তাদেরকে নিষেধ করে। এর জের ধরেই ওই ছাত্র মারপিটের শিকার হয়। কলেজের শিক্ষার্থীরা একজন সাবেক শিক্ষার্থী মুন হোসেনকে আটক করে। এতে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের মধ্যে ঘটনাটির মিমাংসা করা হয়।