আজ-  ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল «» যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ এ. মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ «» আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার «» আদমদীঘিতে ইউনিব্লক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের

বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

(বগুড়া) প্রতিনিধি:  নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়ার ‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কর্মচারী ও তার দোসরদের অপসারণ ও আইনী ব্যবস্থা গ্রহণ’র দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ট থেকে বেলা ১টা পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে বগুড়া-শেরপুর রোড অবরোধ করে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বগুড়ার ছাত্র কল্যাণ পরিষদ এই বিক্ষোভ করে। প্রতিষ্ঠানটির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কর্মচারী ও তার দোসরদের অপসারণ ও আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিগত কয়েক দিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। আজকের সড়ক অবরোধকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের মাঝে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তাদের হাতে ‘বিচার চাই, বিচার চাই, দালালের বিচার চাই’, ‘আমার সোনার বাংলায় স্বৈরাচারীর ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায় লাশ কেন রাস্তায়, জবাব চাই জবাব চাই’, জেগেছে রে জেগেছে নার্স সমাজ জেগেছে’সহ বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করেন। ঘন্টাব্যাপী অবরোধে সড়কটিতে ও শহরে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।