(বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মাবলীদের সর্ববৃহৎ আসন্ন দূর্গা পূজা উপলক্ষে
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় ” শারদীয় দুর্গাপূজা” উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা
রক্ষা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সারিয়াকান্দি থানার আয়োজনে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ চত্বরে (ওসি) জামিরুল ইসলামের সভাপতিত্বে এক আইন শৃঙ্খলারক্ষা ও প্রস্তুতিমূলক সভা
অনুষ্ঠিত হয়। উক্ত সভায়, থানার উপ-পরিদর্শক খালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা
উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুনাং কুমার সাহা উপজেলা জামায়াতের আমির
অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন,পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড: শরিফুল ইসলাম হিরা,চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজার রহমান সহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার সরকার,প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাবেক সভাপতি রফিকুল
ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ছিলেন। সভায় বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রতিক বিষয় উপেক্ষা করে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু সুন্দরভাবে চলার বিভিন্ন দিকনির্দশা নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, এবার সারিয়াকান্দি উপজেলায় সর্বমোট ২৩ টি পূজা মন্ডপে
দূর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা যায়।






