আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়ায় বহুল আলোচিত ”  সাগর ও তার সহযোগীকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ 

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় বহুল আলোচিত ”  সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হোসেন” কে  হত্যাকাণ্ডের জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছেন বগুড়া জেলার গোয়েন্দা বিভাগের  পুলিশ সদস্যরা। বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে,,  সোমবার রাতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বাজার বস্তি এলাকায় এবং কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন  শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনাপাড়া এলাকার আব্দুল হামিদ কারিমুল্লাহর ছেলে মোঃ জলিল এবং একই এলাকার ঠাণ্ডুর ছেলে মোঃ সাগর। এদের মধ্যে সাগর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সারে সাতটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। উল্লেখ্য যে,  গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোটমন্ডলপাড়ায় একটু পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার পাশ থেকে শাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় অপর এক সহযোগীর কাটা হাতও উদ্ধার করা হয়। নিহত সাগর তালুকদার শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহত সাগরের বোন গত ২৬ সেপ্টেম্বর আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুরে অভিযান পরিচালনা করে জলিল ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই এজাহারনামীয় আসামি। এদের মধ্যে সাগর আদালতে হত্যকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।