আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়ায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিদেশী পিস্তলসহ তাজা আট রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেল অনুমান সাড়ে ৫ টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের রান্ডিলা গ্রামস্থ স্বর্ণকারপাড়া মোড়ের পশ্চিম পার্শ্বে জনৈক এক কৃষকের পোটলের ক্ষেত থেকে এ পিস্তল উদ্ধার করে। আজ শনিবার (১২ই অক্টোবর) দুপুরে থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার সঙ্গীয় ফোর্স নিয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ধুনট থানা এলাকায় কর্তব্যরত অবস্থায় বিকেল অনুমান ৫ টার দিকে উপজেলার রান্ডিলা টু নওদাব্রক্ষ্মগাছা ইটপাড়া রাস্তার রান্ডিলা গ্রামস্থ স্বর্ণকারপাড়া মোড় নামক রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক আকুমুদ্দিন স্বর্ণকার এর পটল ক্ষেতের আইলে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রংয়ের পিস্তল পড়ে আছে এবং বেশকিছু লোকজন পিস্তলটি দেখার জন্য জমায়েত হয়ে আছে। এমন খবর পেয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করে ঘটনাস্থল থেকে অনুমান ৫.৩০ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় একটি কালো রংয়ের লোহার তৈরী বিদেশী ম্যাগাজিন যুক্ত পিস্তল উদ্ধার ও ম্যাগাজিনের ভিতরে থাকা ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। যার ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত, বাটসহ লম্বা প্রায় ১৮ সে.মি এবং একটি ম্যাগাজিন যার দৈঘ্য প্রায় ১১ সে.মি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, জব্দকৃত পিস্তল শুক্রবার ডাইরীভুক্ত (জিডি নং-৬৬৫) করে থানা মালখানায় বিধি মোতাবেক জমা রাখা হয়েছে। পুলিশ সুপার বগুড়া স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল, বগুড়া স্যারের নেতৃত্বে ধুনট থানা পুলিশ সকল প্রকার অপরাধ দমনে বদ্ধ পরিকর।