(নওগাঁ) প্রতিনিধি : গতকাল ( ১১ অক্টোবর) ২০২৪ ইং তারিখ রাত্রী ৮ ঘটিকার সময় রাজশাহী জেলার পুঠিয়া
থানাধীন বানেশ্বর পশ্চিমপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-৫, রাজশাহী। গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া এলাকার মৃত ইউসূফ আলী এর ছেলে মোঃ ডালিম হোসেন (৩৮)। র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে , গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন এবং জব্দকৃত আলামত গাঁজা ৪০ কেজি, মোবাইল-০১টি, সীম-০২টি উদ্ধার করে। র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস
আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পশ্চিম পাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দল উক্ত ঘটনাস্থল বানেশ্বর পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক রাজিব হাসান মিলন এর বসত বাড়ীর
দক্ষিনে আম গাছের নিচে পৌছে ০২ জন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা কালে ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং অপর ০১জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দকৃত ০২ টি প্লাস্টিকের বস্তা
তল্লাশী করে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। র্যাব জানান ধৃত আসামি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি নিজ
পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কৌশলে সুদূর কুমিল্লা জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উপরোক্ত আলামত সমূহ রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা
রুজু করা হয়েছে।






