আজ-  ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে দারুর রাশাদ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে মাদ্রাসা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল «» মৌলভীবাজারে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» বগুড়ায় পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার «» উলুআইল বাজার সংলগ্ন মাঠে আজ প্রথমবারের মতো কুরবানীর পশুর হাটের উদ্বোধন «» প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে ইউনেস্কো–ক্রিহ্যাপের উদ্যোগ «» জাতির উন্নয়ন করতে চাইলে শিক্ষার কোনো «» রামিসার রক্তে লেখা প্রশ্ন?  (১) «» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু

বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় এক কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম শামিম মিয়া (৩৮)। তিনি বগুড়া জেলার সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কোয়ালীপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতমাথা থেকে পুলিশ প্লাজা সড়কের শহীদ খোকন পার্ক এলাকায় গাঁজা নিয়ে অবস্থান করছে এক মাদক ব্যবসায়ী। ডিবির একটি চৌকস টিম এসময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর কাছে বিশেষ কায়দায় ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি আরো জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে