কে এস এম আরিফুল ইসলাম,মৌলভীবাজার::্মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এবারের আমন ধানের আবাদ হয়েছে ১৫০৯৫ হেক্টর জমি। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০৫০৬ মেট্রিক টন (চালে)। এবার রোপাআমন ধানের উচ্চফলনশীল জাতের মধ্যে বিআর১১, ব্রি ধান৩২, ব্রি ধান৪১, ব্রি ধান৪৯, ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৫৭, বিনা৭ সহ প্রায় ১৭ রকমের উফশী জাতের ধান আবাদ হয়েছে।এছাড়া স্থানীয় জাতের
মধ্যে গোয়ারশাইল, কার্তিকশাইল, বিরুইন, কালিজিরাসহ প্রায় ১০ রকমের জাত আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবছর বৃষ্টিপাত কম হওয়ায় রোগ ও পোকার আক্রমন তুলনামূলকভাবে কম। আশা করা যাচ্ছে যে, লক্ষ্যমাত্রার চেয়েও উৎপাদন ভাল হবে। রোপাআমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশিদ্রোন ইউনিয়নের পারেরটং গ্রামের কৃষক নাজমুল হাসান, সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও গ্রামের কৃষক মো. হাসিম মিয়া, ভুনবীর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক অর্জুন সরকার ও অন্যান্য ইউনিয়নের বিভিন্ন কৃষকের সাথে কথা বলে জানা যায়, এবছর ধানে পোকা ও রোগের আক্রমন কম এছাড়া প্রথমদিকে বৃষ্টি কম হলেও পরে থোর অবস্থায় বৃষ্টি হওয়ায় ফলন খুব ভাল হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমন ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৩, ২০১৮, ১০:২৫ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






