(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে ৪০৫ গ্রাম গড়াঁজাসহ সাইফুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৮নওেভম্বর) রাতে তাকে আদমদীঘির মুরইল বাজারের জনৈক জিতেন চন্দ্রের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। সাইফুল ইসলাম মুরইল বাজার কোচপুকুরিয়ার রুপচান প্রামানিকের ছেলে। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে আদমদীঘির মুরইল বাজারে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিক্তিতে থানার পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি সাইফুল ইসলামকে শুকনা ৪০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।##
আদমদীঘিতে গাঁজাসহ কারবারি গ্রেফতার
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ১৯, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ • ৪ বার পঠিত






