মৌলভীবাজার শহরের রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাস্তায় চলাচলকারী রিকশা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ১৯ নভেম্বর সাড়ে ৩ টার সময় শহরের চৌমুহনাস্থ কার্যালয় হতে নেতাকর্মীরা মিছিল শুরু করে চৌমুহনা, সাইফুর রহমান রোড, পশ্চিমবাজার প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকা বিক্ষোভ সমাবেশ করে। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়ায় পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ জামাল মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস মিয়া, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আলী আছকর, সহ-প্রচার সম্পাদক বাছিদ মিয়া, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফজলুর রহমান প্রমূখ। নিহত হাবিবুর রহমানের মা নাসিমা বেগম ও খালা নাজমা বেগম কান্না বিজড়িত কন্ঠে বক্তব্য রাখতে গিয়ে খুনীদের বিচার দাবি করেন ।
সমাবেশে বক্তারা বলেন শহরের শিমুলতলা এলাকার রিকশা শ্রমিক হাবিব প্রতিদিনের মতো ১৬ নভেম্বর রিকশা নিয়ে রুটি রোজীর জন্য বের হলে আরও ফিরে আসেনি। এই না ফেরা যে চিরদিনের জন্য না ফেরা হবে তখনও স্বজনরা তা ভাবতে পারেনি। পরদিন দুপুরে পুলিশ মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে লাশের পরিচয় জানা যায় এটা নিখোজ রিকশা শ্রমিক হাবিবের লাশ। গত ১৬ নভেম্বর যাত্রীবেশী দুবৃক্তরা রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের রিকশায় উঠে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে এবং সুযোগ বুঝে দিনের কোন এক সময়ে গলায় পেছিয়ে ও নাক-মুখ বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে। তার রিকশার ৪টি ব্যাটারি চুরি করে ৯ হাজার ৫০০ টাকাতে বিক্রি করে দেয়। মাত্র ৯ হাজার ৫০০ টাকার জন্য এমন নির্মমভাবে মানুষ খুন করা যায়? খুনীরা লাশ গুম করার উদ্দেশ্যে মৌলভীবাজার শহরতলীর কালেঙ্গা রোডের সোনাপুর মো: হাবিবুর রহমানের লাশ ফেলে যায়। এই ঘটনায় রিকশা শ্রমিকদের মাঝে আতঙ্ক ও তীব্র ক্ষোভে সৃষ্টি হয়েছে বলে শ্রমিকরা নেতারা জানান। বক্তারা আরও বলেন সাম্প্রতিক সময়ে শহরে রিকশা শ্রমিকরা প্রায়শই দুর্বৃত্তদের দ্বারা চুরি, ছিনতাই ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। যার সর্বশেষ শিকার হয়ে রিকশা শ্রমিক মো: হাবিবুর রহমানকে দুর্বৃত্তদের হাতে
রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ১৯, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ • ৫ বার পঠিত






