কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ সংলগ্ন খেলার মাঠে মুসলিম বাগ ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী সিরাত মাহফিল সম্পন্ন।সোমবার (১৯ নভেম্বর) বিকাল ৩ ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত মুসলিম বাগ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ বার্ষিকী সিরাত মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলের সভাপতিত্ব করেন হানিফ চৌধুরী, আব্দুল হান্নান ঢালী, ও রুশন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সঞ্চালনায় ছিলেন সংস্থার সদস্য মাওলানা মাহবুবুল আলম বাশার।
উক্ত মাহফিলে কোরআন হাদিসের আলোকে বয়ান পেশ করেন ক্বারী মাওলানা শুআইব আহমদ আশ্রাফী, ঢাকা, মাওলানা তাফহীমুল হক, সাহেবজাদায়ে হবিগঞ্জী, মাওলানা কাওছার আহমদ হাসানী, বি-বাড়িয়া, হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ, মাধবপুর, মাওলালা আব্দুল মালিক, বাহুবল, হাফেজ মাওলানা আজিজুর রহমান হোসাইনী, চুনারুঘাট,সহ স্থানীয় উলামায়ে কেরামবৃন্দ।মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশনা করে জাতীয় সাংস্কৃতিক সংগঠন মাদানীপুষ্প শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার জেলা শাখার শিল্পী আরিফ আদনান ও শিল্পী উবায়দুর রহমান সহ স্থানীয় শিল্পীবৃন্দ উক্ত মাহফিলকে সুন্দরভাবে সাজানো ও সাফল্যমন্ডিত করার জন্য যারা বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাহফিল উৎযাপন কমিটির সভাপতি- আব্দুস সোবহান।
মুসলিমবাগ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ বার্ষিকী সিরাত মাহফিল সম্পন্ন
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৯, ২০১৮, ৭:২৫ অপরাহ্ণ • ১ বার পঠিত






