আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যক্ষা প্রতিরোধে দক্ষতা বৃদ্ধিতে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে প্রশিক্ষণ সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জের চা শিল্পাচলের ২২টি চা বাগানে যক্ষা রোগ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষজনকে যুক্ত করে দক্ষতা বৃদ্ধিতে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে শ্রম কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে এনজিও হীড বাংলাদেশ ও ইউএসএআইডির আয়োজনে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডির চ্যালেঞ্জ টিবি(যক্ষা) প্রোগ্রাম বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক শীমন মার্ডীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রোগ্রাম ব্যবস্থাপক তাপস বরাইয়ের সঞ্চালনায় প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, কমলগঞ্জ রিপোর্টাস ইউনিটের সাংগঠনিক সম্পাদক আসাবুল ইসলাম (শাওন), মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, যক্ষা প্রতিরোধ মাঠ সুপার ভাইজার রবীন্দ্র কুমার সিংহ, চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালি (অঞ্চল) সভাপতি গোপাল নুনিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্যা গৌরী রানী কৈরী ও পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী (শিপন)।
আয়োজক সূত্রে জানা যায়, সিলেট বিভাগের চা শিল্পাঞ্চল, রাবার বাগান ও পাহাড়ি খাসিয়া পুঞ্জিতে যক্ষার প্রাদুর্ভাব অনেক বেশী। এসব এলাকার যক্ষা রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষজনকে যুক্ত করতেই এই সচেতনতা মূলক অবহিতকরণ ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। যক্ষা রোগীদের বিনা মূলে চিকিৎসা সেবা দেওয়া হয়। একটু সচেতন হলেই আর নিয়ম মেনে ঔষদ সেবন করলে সহজেই যক্ষা প্রতিরোধ সম্ভবপর। এসব বিষয়ে এ প্রশিক্ষণ সভায় উপস্থিত চা বাগান নেতৃবৃন্দসহ সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে বোঝানো হয়।