আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

গোকুলানন্দ গীতিস্বামী অন্ধারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন কমলগঞ্জে ১২১ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ


বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন- সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি। যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন। রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গোকুলানন্দ গীতিস্বামীর ১২১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার মাধবপুর মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির আয়োজনে এবং মণিপুরী ললিতকলা একাডেমির সহযোগিতায় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী, প্রয়াত গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। দুপুরে মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রেশ্বর সিংহের সভাপতিত্বে ও নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিপুরি গবেষণা পরিষদের সভাপতি জিতেন্দ্র কুমার সিংহ। আলোচনায় অংশ নেন মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, খঙচেল পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার সিংহ, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।