আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

বঙ্গবন্ধুর ভাষণ বাজলে বিএনপির ভয়ে থাকে- কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করুন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের কোথায় ‘বুলেট প্রুফ’ মঞ্চ ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু লাবিদ আল লিখনের চিকিৎসা-সহায়তা দেওয়ার পর রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শনিবার এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘লেকের ওপর জায়গা করে বুলেট প্রুফ মঞ্চের ওপর যখন বক্তৃতা দিয়ে বলা হয় যে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল, তখন ইচ্ছা করে জিজ্ঞেস করতে—আসলে উন্নয়ন কী, হোয়াট ইজ ডেভেলপমেন্ট?’ এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আজ বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি ফখরুল ইসলাম আলমগীরকে, কোথায় বুলেট প্রুফ ব্যবস্থা ছিল সেটা প্রমাণ করতে। আমি তো সেখানে ছিলাম, আমি তো দেখিনি।’ তিনি আরও বলেন, শেখ হাসিনা কাউকে পরোয়া করেন না। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না। বঙ্গবন্ধুর ভাষণ বাজলে বিএনপি ভয়ে থাকে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, এই দলটির আন্দোলন করে ক্ষমতায় যাওয়ার সক্ষমতা ও সাহস নেই। তবে তারা আরও ভালো থাকতে পারত যদি গত জাতীয় সংসদ নির্বাচনে আসত।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের জোর করে সমাবেশে আনা হয়েছে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১৮ তারিখের সমাবেশে স্কুলের কোনো ছাত্রছাত্রী ছিল না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্য করে সমাবেশে নেওয়ার অভিযোগটিও নির্জলা মিথ্যাচার। তিনি বলেন, কাউকে বাধ্য করে আনার কোনো প্রশ্নই ওঠে না। যাঁরা এসেছিলেন, তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন।
সূত্র নিউজ অর্গান