আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

বামদলগুলোর ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে হয়রানির অভিযোগ এনে মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা ফোরাম। হরতাল আহ্বানকারী দলগুলো হলে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা। মানববন্ধনে রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা এই হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে। এর আগে হরতালে সমর্থন দিয়েছে নাগরিক ঐক্য, বিকল্প ধারা বাংলাদেশ, জেএসডি