আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য প্রস্তুতি কমিটি গঠন

গত ২৮ নভেম্বর ২০১৭ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মহাজনপট্টিস্থ কার্যালয়ে রাত ৮ টায় এক সভা মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ ছাদেক মিয়া আহবায়ক, ময়না মিয়া, মোঃ জাকির, মোঃ আনছার আলীকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সদস্য মোঃ আনু মিয়া, মোঃ মিজান মিয়া, মোঃ আলমাছ মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইমান আলী, মোঃ ফজলুর রহমান সাজু, মোঃ রাশেদ, অনুকুল বৈদ্য, মোঃ দুলাল মিয়া, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ মহিদুল ইসলাম, মোঃ জাবেদ মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, আলীম উদ্দিন, জুলফিকার আলী ভুট্টু, মোঃ আমিন তালুকদার, মোঃ দিলোয়ার হোসেন, মোঃ আলী, মোঃ কালাম মিয়া, সুশেন বাবু। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সহ সভাপতি এ.কে.আজাদ সরকার, সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু। বক্তারা বলেন বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য সবাইকে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং শ্রমিক শ্রেণির আদর্শকে ধরে রেখে শ্রমিকদেরকে সচেতন করে তুলতে হবে। ঐক্যই শক্তি আন্দোলনে মুক্তি আর সব বাওতাবাজি। এই শ্লোগানকে সামনে রেখে অগ্রসর হতে হবে। বক্তারা আরো বলেন হোটেল শ্রমিকরা মাসে যে বেতন পায় তা দিয়ে ১০ দিন চলাও দায়। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মজুরী বৃদ্ধি, নিয়োগপত্র-পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি সহ সকল অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন বেগবান করতে হবে।