আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

কমলগঞ্জে দীন নাথ স্মৃতি একাডেমীর ১৪তম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে দীন নাথ স্মৃতি একাডেমীর ১৪তম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বি.কে ট্রাস্ট, ছয়ঘরি এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। দীন নাথ স্মৃতি একাডেমীর উপদেষ্টা শিক্ষক কৃষ্ণ কুমার সিংহের সভাপতিত্বে ও দীন নাথ স্মৃতি একাডেমীর পরিচালক লক্ষীমোহন সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের সকারি প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, বি.কে ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষক অজিত কুমার সিংহ, কমলগঞ্জ টিচার্স কালচারাল ক্লাব এর আহবায়ক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, স্বর্গীয় দীন নাথ সিংহের পুত্র রঞ্জিত সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সুভাষ চন্দ্র সিংহ, কৃতি শিক্ষার্থী জারিন মোসাররাত, প্রীতি রানী নাথ, আল-তাকিন সিদ্দিকী, মাহবুবুর রহমান ও মাহফুজুর রহমান। অনুষ্ঠানে ২০১৬ সালে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দীন নাথ স্মৃতি একাডেমীর ১৪তম মেধাবৃত্তি পরীক্ষার পাঁচ জন বিজয়ী কৃতি শিক্ষার্থী প্রত্যেককে এক হাজার টাকার প্রাইজবন্ড, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
এর আগে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ কেন্দ্রে প্রায় ২০০ শিক্ষার্থর অংশগ্রহণে দীন নাথ স্মৃতি একাডেমীর ১৫তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।