আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

কমলগঞ্জে মকবুল আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার এলাকায় মকবুল আলী উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সর্ব সাধারনের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমান হোসেন ও গোলাম মুগ্নি তৈমুরের সঞ্চালনায় ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, অ্যাড: এ এস এম আজাদুর রহমান, প্রভাষক ফজলুর রহমান, ব্যাঙ্কার মো: সালাহ উদ্দীন, সাংবাদিক মুজিবুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ব্যবসায়ী শংকর লাল সাহা, সুজন কমলগঞ্জ শাখার সাধারন সম্পাদক প্রণয় দত্ত,ভানুগাছ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: সানোয়ার হোসেন, কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, দাতা পরিবার সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া (শফি), মিফতাউল ইসলাম, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীন ও কমলাকান্ত সিংহ।
সভায় দাতা পরিবার সদস্য গোলাম কিবরিয়া (শফি) জানান, কমলগঞ্জ পৌরসভার ভানুাছ বাজার এলাকায় একটি উচ্চ বিদ্যালযের প্রয়োজন বিধায় তাদের পরিবার ৫৫ শতক ভূমি ও নগদ ১০ লাখ টাকা প্রদান করছেন। বাকী কাজ এলাকাবাসী একটি কমিটি গঠন করে সবার সহযোগিতা নিয়ে করতে হবে। আগামী ২০১৮ শিক্ষা বছর থেকে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্তও গৃহীত হয়।