আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

গনতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার আহবান বাংলাদেশ লেবার পার্টির

দীপ্ত ডেস্ক

ঐক্যবদ্ধ গন আন্দোলনের মধ্য দিয়ে গনতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার আহবান বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী’র ।।বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহদী গনতন্ত্র পূনঃ প্রতিষ্টায় ঐক্যবদ্ধ গন আন্দোলনের আহব্বান জানিয়ে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ প্রেমিক জনগণ ঐক্যবদ্ধ, দেশ নেত্রীর বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবেনা। তিনি আজ বিকেলে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি’র চল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহা নগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম,বিষেশ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন দলের যুগ্ন মহাসচিব সামসুদ্দিন পারভেজ,আলহাজ্ব মাহমুদ খান,বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়ের উদ্দিন শিকদার,ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী,এল ডি পি সিলেট জেলা আহব্বায়ক সায়েদুর রহমান চৌধুরী রূপা,বিজেপি সিলেট মহানগর সভাপতি মুজাম্মেল হক লিটন,খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল হান্নান তপাদার,জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওঃ মনসুরুল হাসান রায়পুরী,জাগপা সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ লিটন,এন ডি পি সিলেট মহানগর সাধারণ সম্পাদক আনিসুর রহমান,মহানগর সহ সভাপতি শামীম আহমেদ,সাধারন সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম জায়েদ খান প্রমুখ।