মৌলভীবাজার বিএনপির চেয়ারপার্সন,বেগম খালেদা জিয়ার উপর মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের মৌলভীবাজার জেলা শাখা।
মিছিল পরবর্তী সমাবেশে- মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল মিয়া’র পরিচালনায় ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাম্মীর হাবীব রবিন এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আহমেদ আহাদ, যুগ্ম আহবায়ক ময়নূ ইসলাম, যুগ্ম আহবায়ক আবু বক্কর, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা সৈয়দ নেপুর আলী, পৌর তাতীঁদলের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের (প্রস্তাবিত সাংগঠনিক) আঃ হান্নান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাহান আহমেদ, সদর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইসহাক আহমদ রাহিন, জেলা ছাত্রদল নেতা কাবের আহমদ ও আব্দুল বারী বাবলু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাদুর রহমান পাপন, যুগ্ম আহবায়ক ময়নূল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজগর আলী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হুসেন, যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন, যুগ্ম আহবায়ক হেলাল আহমেদ, যুগ্ম আহবায়ক তমাল হাজারী। এছাড়া আর উপস্তিত ছিলেন- কলেজ ছাত্রদল নেতা ইলিয়াস,সাজু, তাজুদ, রনি, ইকবাল, খুরশেদ, আফছার, মোখলিছ, জুমান, লিকসন, নিপু প্রমুখ৷
মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Catagory : রাজনীতি | তারিখ : ডিসেম্বর, ২, ২০১৭, ১২:২৯ অপরাহ্ণ • ৩ বার পঠিত






