আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জের মুন্সীবাজারে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :


দুর্গম এবং দুরর্তী এলাকা থেকে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করতে আসা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এলজিএসপি-৩ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র-মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোতালিব তরফদারের সভাপতিত্বে বাইসাইকেল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। ইউপি সদস্য সুনীল মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি গৌরাঙ্গ দাশ, ইউ,পি সদস্য মো: নওরুজ মিয়া প্রমুখ।