আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সভা অনুষ্টিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মাহবুবুল অালম শামীম এর পরিচালনায় ৯ ডিসেম্বর শনিবার বিকালে মৌলভীবাজার বনফুল কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি জেলা কমিটির সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা কমিটির সহ-সভাপতি তজমুল হোসেন চৌধুরী, জাতীয় পার্টির পৌর কমিটির সভাপতি মাহমুদুর রহমান, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি এম লুৎফুল হক, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি অাছলাম হোসেন, জুড়ি উপজেলা কমিটির সভাপতি এডভোকেট অাফজাল হোসেন, ছাত্রনেতা সুহেল রানা সুমন, জেলা কমিটির দপ্তর সম্পাদক অাশরাফ উদ্দিন হিরো প্রমুখ। সভায় জেলা কমিটির সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন বলেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক বিরোধি দল জাতীয় পার্টির মৌলভীবাজার জেলা কমিটির বিভিন্ন ধরনের অভ্যন্তরীন সমস্যার সমাধান করার কৌশল ও অাগামীতে জাতীয় নির্বাচনে মৌলভীবাজার ২ ও ৩ অাসনে জাতীয় পার্টির সদস্য মনোনীত করার জন্য যোগ্য ব্যক্তি যাচাই বাছাই, ও অাগামীতে জাতীয় পার্টি জেলা কমিটির কার্যক্রমকে অারো গতিশীল ও সচল করার জন্য সর্বাত্মক ভাবে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার অাশ্বাস প্রদান করেন। জনগনের কল্যানে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। পরে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট মাহবুবুল অালম শামীমকে ফুল দিয়ে বরন করেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।