আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে উৎসবমুখর পাঠ্যপুস্তক উৎসব পালিত

এস এ চৌধুরী,

মৌলভীবাজার , জানুয়ারি ০১ : “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রাথমিক শিক্ষা অধিদফতরের এই শ্লোগান সংবলিত ব্যানারে মৌলভীবাজারে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। ইংরেজি নতুন বছরের ১লা জানুয়ারি সরকার ঘোষিত দেশব্যাপি এই উৎসব এর ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যের বই বিতরণ উৎসব ২০১৮’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দা সায়রা মহসিন এমপি। জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাউর রহমান, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খাঁন ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান ।

বই বিতরণস্থলে প্রতীকি হিসেবে প্রাথমিকের দশ, মাধ্যমিকের দশ ও মাদ্রাসার দুইজন শিক্ষার্থীকে বিনামূল্যের বই বিতরন করা হয়। ২০১৮ সনে মৌলভীবাজারের প্রাথমিক স্তরে চৌদ্দ লক্ষ উনিশ হাজার আটশত বিরাশিটি বই এবং মাধ্যমিক স্তরে দুই লাখ তিপান্ন হাজার চারশত একাশি জন শিক্ষার্থীর মাঝে তেত্রিশ লক্ষ আশি হাজার পাচশত পঞ্চাশটি বই বিতরণ করা হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খাঁন ও জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ লাষ্ট নিউজ বিডি ডটকমকে জানান।

অপরদিকে বেলা এগারটায় কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাল্টিপারপাস হলে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক।

এক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই বই পেয়ে মহাখুশি। নতুন বইয়ের ঘ্রাণে তারা আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ধন্যবাদ জ্ঞাপন করে।