আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

জেএসসি ও পিএসসি পরীক্ষায় রাজনগর পাইলট স্কুলের শতভাগ সাফল্য

মৌলভীবাজার প্রতিনিধিঃ

প্রথম বারের মতো জেএসসি ও পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ সাফল্য অর্জন করেছে রাজনগর পাইলট হাইস্কুল। স্কুল থেকে পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীরাই ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছে।
উপজেলার টেংরা বাজার ইউনিয়নের দেওয়ান দিঘীর পারের দক্ষিণে ২০১৫ সালে স্কুলটি প্রতিষ্টার পর থেকে দেশপ্রেমিক ও নৈতিকতা সম্পূর্ণ নাগরিক তৈরি করতে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে এবং আগামীতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানায়।
স্কুলের প্রধান শিক্ষক উপাধ্যক্ষ আব্দুল গফুর বলেন, “প্রথম বারই পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ ফলাফল অর্জন করায় আমরা মহান রাব্বুল আলামীনের শুকুরিয়া আদায় করছি। সাথে সাথে সম্মানিত শিক্ষক, অভিভাবক, সুধীমহল ও ম্যানেজিং কমিটির সদস্যদের সার্বিক প্রচেষ্টা, সহযোগীতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি”।