আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি «» শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বকশী সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা «» সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা «» ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা «» কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে  এক বছরের শিশুর মৃত্যু «» বগুড়া সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কমলগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌভীবাজারের কমলগঞ্জে দুর্ণীতি কমিশন সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ শেষে আলোচনা সভা হয়। “সবাই মিলে গড়ব দেশ, দুর্ণীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হান্নান চিনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্ণীতি কমিশন সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক মলয় কুমার সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক এরশাদ মিয়া, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন, দুর্নীতি প্রতিরোধ কমলগঞ্জ কমিটির সদস্য মুন্না রায়, সাংবাদিক মুজিবুর রহমান, ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সদস্য, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসাবে দুর্ণীতি প্রতিরোধ মূলক শ্লোগান সম্বলিক স্ক্যাল ও খাতা বিতরণ করা হয়।
প্রধান অতিথি দুর্ণীতি কমিশন সমন্বিত হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক মলয় কুমার সাহা বলেন, দুর্ণীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে স্কুর পর্যায়ে সততা সংঘ ও সততা স্টোর চালু করা হয়েছে। এ সততা সংঘের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্ণীতি প্রতিরোধে করণীয় বিষয়ে জানতে পারে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের “দুর্ণীতি করব না, মিথ্যা বলব না, নকল করব না, বাল্য বিবাহ প্রতিরোধে সক্রিয় থাকব” বিষয়ে শপথ বাক্য পাঠ করান।