আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

শ্রীমঙ্গলে মরহুম সাব্বির স্মৃতি আমন্ত্রণমূলক কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

 শ্রীমঙ্গলে মরহুম সাব্বির স্মৃতি আমন্ত্রণমূলক কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল ম্যাচ ২০ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মুুুুসলিমবাগ গ্যাস অফিস সংলগ্ন মুসলিমবাগ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ বদরুজ্জামান সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ৬ নং আশিদ্রোন ইউপি সদস্য মো. আরজু মিয়া, ৬ নং আশিদ্রোন ইউপি মহিলা সদস্য জয়া শর্মা, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, মুসলিমবাগ ইজিবাইক শ্রমিক সংগঠনের সভাপতি অলিউল্লাহ পলিন প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ এবং অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ