আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

কমলগঞ্জে সিএনজি অটোরিক্সা চালককে মারধরের প্রতিবাদে ৬ ঘন্টা যান চলাচল বন্ধ। প্রশাসনিক উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একজন সিএনজি অটোরিক্সা চালককে শ্রীমঙ্গলে মারধরের প্রতিবাদে ৩টি শ্রমিক ইউনিয়নের আহবানে বৃহস্পতিবার (১৭ মে) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। জন দুর্ভোগের কথা ভেবে কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ পৌরসভার মেয়রের হস্তক্ষেপে সোমবার সামাজিক বৈঠকের উদ্যোগ নিলে বেলা ১২টার পর থেকে আবারও কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি মোঃ মনির মিয়া জানান, বুধবার (১৬ মে) সড়কে মাইক্রোবাসকে পাশ দিতে বিলম্ব হওয়ায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্ট-এর সামনে কমলগঞ্জের সিএনজি অটো চালক আনোয়ার হোসেনের গতিরোধ করে তাকে মারধর করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন। এর প্রতিবাদ করলে কামাল হোসেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক স্ট্যান্ডের সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দকে লাি ত করেন কামাল হোসেন ও তার লোকজন। এর প্রতিবাদে শ্রীমঙ্গলের একজন মাইক্রোবাস চালককে মারধর করে সিএনজি অটোরিক্সা চালকরা। এ নিয়ে দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করে। ফলে ১২২৩নং মিনিবাস চালক সমিতি, ২৩৫৯নং সিএনজি অটোরিক্সা চালক সমিতি ও ২৪০৩নং ট্রাক ও ভারী যানবাহন চালক সমিতি ঐক্যবদ্ধভাবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখে। এর পরে এ পথে চলাচলকারী সিএনজি অটোরিক্সা যাত্রী ও মিনিবাস যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী মিলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে সমস্যা সমাধানে আগামী সোমবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে একটি সামাজিক বৈঠকের উদ্যোগ নিলে বেলা ১২টার পর থেকে এ পথে সকল প্রকার যানবাহন চলাচল শুরু হয়। অভিযুক্ত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন সিএনজি অটোরিক্সা চালকদের সাথে বিরোধ ও উত্তেজনার সত্যতা নিশ্চিত করে বলেন সোমবার সামাজিক বৈঠকে দেখা যাবে আসলে কে দায়ী। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ ৬ ঘন্টা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই উপজেলা প্রশাসনের উদ্যোগ সোমবারই সামাজিক বৈঠকে এর সমাধান করা হবে। তবে এর মধ্যে উভয়পক্ষ যেন শান্ত থাকে তাও বলে দেওয়া হয়েছে।