আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

আ.লীগকে ইফতারে আমন্ত্রণ জানায়নি বিএনপি

প্রতিবছর রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। তবে এবছর ইফতারে আমন্ত্রণ জানানো হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো নেতাকে। আজ শনিবার ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। 

বিএনপির একাধিক সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। যদিও আমন্ত্রণ জানালেও গত কয়েক বছরে ইফতারে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ অংশ নেননি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ পত্র পাঠানো হচ্ছে অতিথিদের কাছে। প্রতিবারের মতো কয়েকটি ইফতার মাহফিল করা হবে।

এখন পর্যন্ত তিনটি ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ এতিম শিশুদের সঙ্গে লেডিস ক্লাবে ইফতার করা হবে। আগামীকাল রাজনীতিবিদদের সম্মানে এবং পরেরদিন কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করা হবে। একাধিক সূত্র জানায়, কোনো নির্বাচিত সরকারের সময় প্রথম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন সরকারের এমপি-মন্ত্রীরা।

এসব কারণে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সর্ম্পকের তিক্ততা বেড়েছে। ফলে ইফতারে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানায়নি বিএনপি।

(নিউজ অর্গান টোয়েন্টিফোর.কম)