ম জ দ
আগামী ২১শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলটির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে। গতকাল বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে কার্যনির্বাহী সংসদের এক যৌথসভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কিছু অসাধারণ অর্জন হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হবে। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ইতিমধ্যে গ্লোবাল সামিট অব উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।
তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পৌঁছতে পেরেছে।






