আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দীপ্তনিউজ, নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ডা. মো. আব্দুস শহিদ ও তাজুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মো. আব্দুস শহিদ মেম্বার’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোঃ একরামুল কবির। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র শীল।

অপরদিকে বেলা ১২টায় ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা রিসোর্স সেন্টার’র ইন্সট্রাক্টর এসএম ফয়সাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জরিনা বেগমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক ইয়ারুন বেগম।