আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

পদ্মা সেতু এলাকায় জীববৈচিত্র্যের অভয়ারণ্য

ব্যাপক সবুজায়নের কারণে বদলে গেছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের চিত্র। বৃক্ষরাজির কারণে এলাকায় এখন ছায়াঘেরা পরিবেশ। এখানে বিপন্নপ্রায় উদ্ভিদ ও প্রাণীর অভয়ারণ্য গড়ে তোলার সম্ভাবনার কথা বলছে বন বিভাগ।  পদ্মা সেতু নির্মাণ কাজের শুরুতে গাছপালা অপসারণ করায় বিরাণ-ভূমিতে পরিণত হয় ওই এলাকা। এ কারণেই বন বিভাগের সহায়তায় ব্যাপক বনায়ন কর্মসূচি হাতে নেয় সেতু কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এক লাখ ২০ হাজারেরও বেশি বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃক্ষ বড় হতে থাকায় এলাকাটি সবুজে রূপ নিচ্ছে বলে জানান উপ-বন সংরক্ষক মো. জাহিদুর রহমান।এই সবুজায়ন কর্মসূচি সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকা ঘিরে অভয়ারণ্য গড়ে তোলার চিন্তাও করা হচ্ছে।পদ্মা সেতুকে ঘিরে বিশাল এলাকার এই সবুজ বেষ্টনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বন বিভাগ। চ্যানেল আই