আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে পিইসি পরীক্ষার কেন্দ্রে আনন্দ স্কুল’র ৯জন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত

দীপ্তনিউজ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার ৯জন ভুয়া পিইসি পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা শেষে হল রুম থেকে বের হওয়ার সময় শ্রীমঙ্গল শহরতলীর সুনগইড় আনন্দ স্কুল, মুসলিমবাগ শাপলা আনন্দ স্কুল ও মুসলিমবাগ আনন্দ স্কুল’র ৯জন ভুয়া পরীক্ষার্থীকে কেন্দ্র সচিব বিমান বর্ধন ও হল সুপারের উপস্থিতিতে সাংবাদিকরা সনাক্ত করেন।
বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সনাক্ত হওয়া ভুয়া পিইসি শিক্ষার্থীরা হলো: আকাশ মিয়া (রোল নং: ৪৫৭১), মনির হোসেন (৪৬২৪), ইমরান হোসেন, (৪৫৭৩) শাহেদ মিয়া (৪৫৭০), নুর আলম (৪৫৮৪), সাহেদ মিয়া (৪৫৮৬), রওসন আরা (ম.৪৫৮২), ইভা আক্তার (ম ৪৬৩৩), ফাহমিদা ইসলম (ম ৪৫৭৯)।
বিষয়টি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামকে জানালে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে এব্যাপারে শিগগির কার্যকরি ব্যবস্থা নিবেন বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়টি আমি শুনেছি এবং খুব দ্রæতই প্রয়োজনী পদক্ষেপ নেয়া হবে। কেন্দ্র সচিব বিমান বর্ধন জানান-বিষয়টি আমি উর্ধতন কর্মকর্তাকে অবগত করেছি। এ বিষয়ে সুনগইড় আনন্দ স্কুল’র প্রধান শিক্ষক, মডেল একাডেমি এন্ড বিএম কলেজের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রীনা মজুমদার বলেন, বিষয়টি অসত্য নয়। আমার প্রতিষ্ঠানের ১জন ছাত্র মনির হোসেন। তার মূল নাম জাহাঙ্গীর। শুধু সার্টিফিকেট দেয়ার জন্যই তাকে সুযোগ দিয়েছি।
প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলায় মোট পিইসি পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৮শ জন। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩৬ জন। ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ২৩৪ জন এবং তাদের মধ্যে অনুপস্থিত ছিল ৩০ জন।