আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

গুলশান লেকের পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, পথচারী-এলাকাবাসীর দুর্ভোগ

দূষণের কারণে রাজধানীর গুলশান লেকের মাছ মরে ভেসে উঠেছে। এ কারণে দুর্গন্ধে অতিষ্ট পথচারী ও এলাকাবাসী। বিশেষজ্ঞরা পানি পরীক্ষা করে মাত্রাতিরিক্ত দূষণের বিষয়টি নিশ্চিত করেছেন।তারা বলছেন, আশপাশের ময়লা পানি ড্রেন বা পাইপের মাধ্যমে লেকে ফেলায় পানি দূষিত হচ্ছে।লিংক রোডগুলো নির্মাণ করার পর গুলশান লেক খণ্ড খণ্ড হয়ে পড়ে। আটকে যায় পানিপ্রবাহ। তার ওপর ড্রেন ও পাইপের মাধ্যমে আসা ময়লা পানি দূষিত করছে স্থির পানির এই লেক। শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বাড়ে।এবার পানি এত মাত্রায় দূষিত হয়েছে যে মরে ভেসে উঠেছে মাছসহ সব ধরণের জলজ প্রাণী। দুর্গন্ধে টিকতে পারছে না এলাকাবাসী, অতিষ্ট পথচারীরাও।মৎস্য অধিদপ্তর এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি লেকের পানি পরীক্ষা করে দূষণের বিষয়টি নিশ্চিত করেছে। লেকের মৎস্যচাষীরা পানি পরিষ্কার করতে সকাল বিকাল ওষুধ ছিটাচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, লেকের ওপর সড়ক নয়, সেতু নির্মাণ করতে হবে। তাহলে আর পানিপ্রবাহ আটকে যাবে না।চ্যানেল আই